২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলার আসামি ‘ছিনতাই’

গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

গাজীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে চন্দ্রার আল আমিন সিটি এলাকায় ওই ঘটনা ঘটে। তবে, পুলিশ বলেছে- ধরার পরই আসামি পালিয়ে গেছে। কেউ ছিনিয়ে নেয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১চার দিকে বাবুল, ওসমান আলী, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন ও বিল্লাল হোসেন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পুলিশ বাবুলকে একটি গাড়ি ছিনতাই মামলায় সন্দেহজনকভাবে আটক করার পর সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করার পর ধস্তাধস্তির এক পর্যায়ে বাবুল পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। তবে তিনি আসামি ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছেন। গত ২২ মে রাতে চন্দ্রার আল আমিন সিটি এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। এ ব্যাপারে স্থানীয় জসিম উদ্দিন ও লিয়াকতসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৩৮ ঘ.