নওগাঁ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় পানি নেওয়া নিয়ে ঝগড়ায় প্রতিবেশীর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাপাহার উপজেলার কামাসপুর গ্রামের আমজাদ হোসেনকে (৬০) মারধর করা হয়। রোববার সকালে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সাপাহার থানার ওসি মাসউদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় গ্রামের সরকারি টিউবয়েল থেকে খাবার পানি আনতে যান আমজাদ হোসেন। পানি আগে পরে নেওয়াকে কেন্দ্র করে আমজাদের সঙ্গে প্রতিবেশী নূরুল হুদার পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়।
এসময় তাদের মারধরে আমজাদ অজ্ঞান হয়ে যান। পরে লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় নূরুল হুদা (৩৮), ফারুক (১৫), সাজেদা পারভীন (৩৫) ও আনজেরা খাতুনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
বিডিরিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24