২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় রিকশাচালক নিহত

রাজধানীর কদমতলী থানা এলাকায় রোববার সকালে লোহার পাত বোঝাই ট্রাকের নিচে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকায় রোববার সকালে লোহার পাত বোঝাই ট্রাকের নিচে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছে। কদমতলি থানার ওসি শফিকুল ইসলাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নামা শ্যামপুর এলাকায় অটবি কারখানার সামনে লোহার পাত বোঝাই ট্রাক একটি রিকশার ওপর উল্টে পড়ে। আহত রিকশাচালককে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। রিকশা চালকের (৩৫) নাম জানা যায়নি। ওসি জানান, ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৪৫৫ ঘ.