২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ১৫ দিন পর জেলের লাশ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

চাঁদপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটিকারা গ্রামের রাজিব চন্দ্র দাস (৩০) গত ১১ মে মেঘনায় গিয়ে নিখোঁজ হন। রোববার বেলা ১১টায় নারায়ণপুরের কাঠেরপুল এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানার ওসি মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজিবের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রাজিবের লাশ উদ্ধার করে। রাজিবের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। রাজিবের বাবা মানিক চন্দ্র দাসও পেশায় একজন জেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১০ ঘ.