২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী সন্দেহে আট যুবককে পিটুনি

ঢাকার কোরণীগঞ্জে শনিবার দু’টি স্থানে ছিনতাইয়ের অভিযোগে আট যুবককে পিটুনি দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কোরণীগঞ্জে শনিবার দু’টি স্থানে ছিনতাইয়ের অভিযোগে আট যুবককে পিটুনি দিয়েছে জনতা। কোনা খোলা আনোয়ার সিটি ও রাজেন্দ্রপুরে এ দুই ঘটনা ঘটে। কোনাখোলায় পিটুনির শিকার হন কামাল (২৮), কামাল (৩০), রাসেল (২৮), মহসিন (২২) ও মামুন (৪০)। আর রাজেন্দ্রপুরে তিনজন হলেন মুন্না, স্বপন ও আল আমিন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইনুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি সিএনজি নিয়ে পাঁচ যুবক রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের পিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। তাদের কাছে তিনটি ছোরা পাওয়া যায় বলেও ওসি জানান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে তিন যুবক যাত্রীবেশে রাজেন্দ্রপুরে একটি সিএনজি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে এলাকার লোকজন তাদের ধরে পিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এই তিনজনের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৩৬ ঘ.