২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি, বিভাসের পরিবারকে অর্থ সাহায্য

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও সাংবাদিক বিভাস সাহার পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও সাংবাদিক বিভাস সাহার পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাগরের মা সালেহা মনির, রুনির মা নুরুন নাহার মির্জা এবং বিভাসের বোন বেবী সাহার কাছে সহমর্মিতা তহবিলের চেক হস্তান্তর করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এর আগে সকাল ১১ টার দিকে সাগর-রুনির মা সালেহা মনির ও নুরুন নাহার মির্জা পায়রা উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। দুপুরে ডিআরইউতে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেইসঙ্গে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় সদস্যদের। সাগর-রুনি দম্পতি গত ১১ ফেব্র“য়ারি রাতে তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিক বিভাস সাহা স¤প্রতি ধানমণ্ডির ২ নম্বর সড়কে বাসচপায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২২৮ ঘ.