২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ঘেরাও কর্মসূচি পেছালো

অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির তারিখ পিছিয়ে ৩১ মে করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির তারিখ পিছিয়ে ৩১ মে করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রোববার এই কর্মসূচি পালনের কথা ছিলো। শনিবার সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় থেকে শনিবার পাঠানো এক চিঠিতে ৮ম ওয়েজ বোর্ড গঠনে সরকারি কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরিষদের এক জরুরি সভায় রোববারের ঘেরাও কর্মসূচি ৩০মে পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তবে ৩০ মের মধ্যে ৮ম ওয়েজ বোর্ড গঠনের সরকারি গেজেট প্রকাশ না হলে ৩১ মে সকাল ১১ টায় তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে ঐদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সব সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মবিরতি পালন করবেন সাংবাদিকরা। বিএফইউজে’র একাংশের সভাপতি ইকবাল সোবহানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই জরুরি সভায় সাংবাদিক রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভুঁইয়া, ওমর ফারুক, আবদুস শহিদ, বাকের হোসাইন, আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২২০০ ঘ.