চট্টগ্রাম, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নজরুল গবেষণা কেন্দ্র।
এ উপলক্ষে শনিবার ক্যাম্পাসে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সাম্য ও স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির প্রাণের কবি, প্রেরণার কবি।
তিনি আরো বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তীব্র নিয়ন্ত্রণের মধ্যেও নজরুল মুক্তিকামী জনতাকে অনুপ্রাণিত করেছেন।
প্রধান বক্তা রফিকুল্লাহ নজরুলের ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার রচনাশৈলী নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মো: আলাউদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. রফিকুল্লাহ খান। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শিরীন আকতার ।
এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. সৌরেন্দ্র নাথ বিশ্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা রহমান এবং আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।পরে সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা।
পরে নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নজরুল কাব্যে অসা¤প্রদায়িক চেতনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।
বিডিনিউজ টোয়ন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এইচএ/২১০৮ ঘ.
bdnews24