গোপালগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চালককে হত্যা করে একটি নসিমন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত মাসুদ শেখ (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের শেখ হারুন-আর-রশিদের ছেলে।
আলফাডাঙ্গার বরাশুর থেকে শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে কাশিয়ানী থেকে ধানকোড়া গ্রামে যাওয়ার জন্য একদল লোক মাসুদের নছিমন ভাড়া নেয়।
পরদিন বরাশুর গ্রামের একটি পাটক্ষেতে তার লাশ পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, নিহতের বুকে ও পাঁজরে বহু কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮২১ ঘ.
bdnews24