২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল-জয়ন্তী শুরু

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মোৎসব শুক্রবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ময়মনসিংহ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মোৎসব শুক্রবার শুরু হয়েছে। বিকালে নজরুলের বাল্য স্মৃতিবিজরিত উপজেলার দরিরামপুর নজরুল একাডেমির নজরুল মঞ্চে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কবি নজরুলের নিরন্তর লড়াই ছিল সা¤প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। তিনি জাতীয় জীবনে অসা¤প্রদায়িকতার প্রতীক। লেখনি ও জীবন-কর্মের মধ্যদিয়ে নজরুল অসা¤প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দেশ ও জাতির মঙ্গলের জন্য আমাদেরও তার পথ অনুসরণ করতে হবে, বলেন সৈয়দ অশরাফ। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধন পর্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহহমান ফকির, সাংসদ রেজা আলী, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ ও ত্রিশাল পৌর মেয়র এ বি এম আনিসুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় ও স্থানীয় শিল্পীরা এতে অংশ নেন। তিনদিনের এই উৎসবকে ঘিরে একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা। চলছে বই মেলাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৬ ঘ.