ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে ময়লার স্তুপ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণখান কাঁচাবাজারের কাছ থেকে লাশটি উদ্ধার হয়। অজ্ঞাতনামা ওই কিশোরটির গায়ে ছিল চেক শার্ট ও প্যান্ট।
কাঁচাবাজারের কাছে একটি ময়লার স্তুপের পাশে ওই কিশোরের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
হুমায়ুন কবির বলেন, “ওই কিশোরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
দুই-তিন দিন আগে মাথায় আঘাত করে হত্যা করে তাকে ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/২০৩০ ঘ.
bdnews24