২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে যুবকের গলিত লাশ উদ্ধার

রাজধানীর পল্লবী থেকে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পল্লবী থেকে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাইগার চর এলাকায় এক পরিত্যক্ত বাড়ির নিচতলার মেঝ থেকে মো. আসাদ (৩০) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ওই পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে যায় বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আসাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরা গোরায়। তিনি ওই এলাকার আবদুর রহিম মিয়ার বাড়িতে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯২৯ ঘ.