২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

নেত্রকোনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হন একজন। বুধবার রাতে উপজেলার ডিঙ্গাপোতা হাওরপাড়ের গ্রাম মান্দারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন- মৃত দুদু মিয়ার স্ত্রী জাহেদা বেগম (৬২) ও তার ছেলে নয়ন মিয়া (৩৭)। এসময় নয়ন মিয়ার স্ত্রী আবেদা বেগমও (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওপর দিয়ে টানানো বিদ্যুতের তার ছিঁড়ে নয়ন মিয়ার টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি টের না পাওয়ায় নয়ন মিয়া ঘরের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার মা জাহেদা বেগম ও স্ত্রী আবেদা বেগম নয়ন মিয়াকে জড়িয়ে ধরলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতবস্থায় তাদেরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন, বলেন উপজেলা চেয়ারম্যান। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আল-মামুন বলেন, হাসপাতালে আসার আগেই মা ও ছেলের মৃত্যু হয়। আবেদা বেগমের অবস্থাও আশংকাজনক বলে জানান চিকিৎসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩২ ঘ.