গাজীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১০ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করেছে।
এবার তৃতীয় বর্ষে (চূড়ান্ত) পাশের হার ৬৭.১৭ শতাংশ। গত বছর ছিল ৬২ শতাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত বছরের ২০ অক্টোবর থেকে এ বছরের ৩ জানুয়ারি পর্যন্ত তত্ত্বীয় এবং ৪ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএ-তে ৩৪ হাজার ৬৪৯ জনের মধ্যে ২২ হাজার ৩৯৪ জন (৬৪.৬৩ শতাংশ), বিএসএস-এ ৩৮ হাজার ৩১ জনের মধ্যে ২৫ হাজার ৮৩৫ জন (৬৭.৮৪ শতাংশ), বিকম/বিবিএস-এ ২০ হাজার ৬৫২ জনের মধ্যে ১৪ হাজার ৩৪০ জন (৬৯.৪৪ শতাংশ) এবং বিএসসিতে ৩ হাজার ৫৭৮ জনের মধ্যে ২ হাজার ৫২২ জন (৭০.৪৯ শতাংশ) পাশ করেছে।
এছাড়া ২০১০ সালের পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রথম বর্ষে ১ লাখ ৪৩ হাজার ৩১০ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৭৯৬ (৮৯.১৭ শতাংশ), দ্বিতীয় বর্ষের ১ লাখ ৮৫ হাজার ৯৭৭ জনের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন (৯৪.৭৪ শতাংশ) এবং সার্টিফিকেট কোর্সে ৫৯২ জনের মধ্যে ৩২৪ জন (৫৪.৭৩ শতাংশ) পাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোল নম্বর ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd, www.nu-results.net www.nu-bsc.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে।
এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu(space)deg(space)Roll লিখে ৪৬৩৬ অথবা ১৬২২২ নম্বরে Send করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24