২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ ডাকাত গ্রেপ্তার

নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. সৈয়দ (৩০), মো. ফরিদুল আলম সাজু (২৭), মো. হেলাল (২৫), বশির আহমদ (৩০) ও মো. আবু জাফর (২৬)। তারা চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশের বাসিন্দা। গ্রেপ্তারদের সঙ্গে থাকা একটি পাইপগান, চাকু ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা ওই এলাকায় জড়ো হলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করে। ডাকাত দলে ১৩ থেকে ১৪ জন থাকলেও পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যরা পালিয়ে গেছেন বলে জানান সদীপ কুমার দাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১২ ঘ.