২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

রাজশাহীর পুঠিয়ায় সংবাদপত্রের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

রাজশাহী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় সংবাদপত্রের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুরে এ দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার উপ পরিদর্শক (এসআই) এম জাহিদ জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সংবাদপত্রের পিকআপ ভ্যানের সঙ্গে নাটোরগামী বালিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক জহুরুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপ চালকের সহকারী বগুড়ার কাজীপাড়া এলাকার রিপন, শ্রমিক তহিদুল ও যাত্রী নাটোরের বড়াইগ্রাম এলাকার আবু বাক্কার। তারা সংবাদপত্রের গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল ৯টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি রাস্তার উপর থেকে সরানোর পর যান চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৮ ঘ.