২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকচাপায় ৩ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় ট্রাকের চাপায় ইটভাটার ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

হবিগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় ট্রাকের চাপায় ইটভাটার ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মিরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহুবল উপজেলার চারিগাঁও হাফিজপুর গ্রামের আব্দাল মিয়ার ছেলে সামসু মিয়া (২৭), দুদু মিয়ার ছেলে লাল মিয়া (২৫) ও রফিক মিয়ার ছেলে সফর আলী (২৭)। তারা স্থানীয় নিউ সাগর ইটভাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক মিরপুর সিনকো ফিলিং স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো তিন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধ/আরএ/১১৩৫ ঘ.