২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ডাকাতের গুলিতে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকায় ডাকাতের গুলিতে এক বৃদ্ধ মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকায় ডাকাতের গুলিতে এক বৃদ্ধ মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ নবী (৭০)। মঙ্গলবার প্রথম প্রহরে তিনি নিহত হন। বাঁশখালী থানার ওসি মো. শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে মো. নবীর (৭০) ঘরে ঢুকতে চেষ্টা করে। “এ সময় ভেতর থেকে ঘরের দরজা না খোলায় ডাকাতরা জানালা দিয়ে নবীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।” এর পর ডাকাতরা ঘরে ঢুকে একটি স্বর্ণের চেইন, দুইটি আংটি ও কানের দুল নিয়ে পালিয়ে যায় বলে ওসি জানান। এ ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭২৯ ঘ.