২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবলীগের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের ওসমানীনগরে সোমবার যুবলীগের দু’গ্র“পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

সিলেট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের ওসমানীনগরে সোমবার যুবলীগের দু’গ্র“পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেড়ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ ছিল। আহতদের মধ্যে পথচারী হারুন মিয়া (২৪) ও যুবলীগকর্মী ছানাওর আলী (৩৫) ছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসমানীনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল ও জেলা সদস্য জাবেদ আহমদ আম্বিয়া গ্র“পের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় রাত সাড়ে ৯টা থেকে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১১টা থেকে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.