ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম বিশ্ব মেট্রোলজি দিবস রোববার। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- সঠিক পরিমাপ নিরাপদ জীবন নিশ্চিত করে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টায় তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহা-পরিচালক এ কে ফজলুল আহাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯২৪ ঘ.
bdnews24