২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর নেভি কলোনির ছাদে নারীর লাশ

রাজধানীর মিরপুর নেভি কলোনির অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর নেভি কলোনির অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে ১৩ নম্বর ভবনের ছাদ থেকে লাশ উদ্ধার হয় বলে পুলিশ জানায়। ভাষানটেক থানার ওসি মুহাম্মদ মোমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাদে সালোয়ার কামিজ পড়া এক নারীর লাশ দেখতে পেয়ে অফিসার্স কোয়ার্টারের লোকজন থানায় ফোন করলে পুলিশ ঘটনস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সি ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানান তিনি। আঘাতজনিত কারণে নারীর মৃত্যু হয়েছে বলে তার ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮০০ ঘ.