বাগেরহাট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলায় জাল নোট দিয়ে মোটরসাইকেল কেনার সময় ধরা পড়েছেন এক যুবক।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব খোন্তাকাটা গ্রামে গ্রেপ্তার জীবন ব্যাপারী (২৬) ভোলা সদরের ইলশা জংশন এলাকার জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে।
শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবন পূর্ব খোন্তাকাটা গ্রামে তার পূর্ব পরিচিত সোহাগের কাছ থেকে মোটরসাইকেল কিনতে আসেন। আগে থেকে মোটরসাইকেলটি বিক্রির কথা ছিল।
মোটরসাইকেল কিনে সোহাগকে একশটি নকল এক হাজার টাকার নোট দেন জীবন। বিষয়টি বুঝতে পেরে সোহাগ থানায় খবর দিয়ে জীবনকে ধরিয়ে দেন।
এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.
bdnews24