২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

রাজধানীর মিরপুরে বিরুলিয়া বেড়িবাঁধের উপর বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বিরুলিয়া বেড়িবাঁধের উপর বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন আলম খান (৫০) ও মো. কাউসার (৩৮)। শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুপনগর থানার ওসি সিকদার মো. শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী আলম খান ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী কাউসারকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ওসি বলেন, বাসটি সনাক্ত করা সম্ভব হয়নি। তবে সেটি আলিফ পরিবহনের বাস ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। নিহত আলমের মামা হিরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের জানান, আলম চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকা এসেছিলেন। শুক্রবার তিনি তার (হিরুর) ভায়রা কাউসারকে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে বেরিয়েছিলো। ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা লাশ দুটি নিয়ে গেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/এইচএ/১৮৩২ ঘ.