২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল সোয়া ১১টায় কসবায় রেল স্টেশনের আউটার সিগন্যালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। ট্রেনচালক আবুল খায়ের বলেন, “সমস্যা দেখা দেওয়ায় ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখানে রেলের ডাবল লাইন না থাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।” চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। “আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন রওনা হয়েছে । সেটি পৌছালে সমস্যার সমাধান হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/আরআরডি/এসইউ/১২৩৩ ঘ.