ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাটারা বালুর মাঠ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে বালুর মাঠ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
শিশুটির নাম মো. জিসান (৩)। সে তার বাবা হেলাল ও মা জেসমিনের একমাত্র সন্তান।
বৃহস্পতিবার দুপুর থেকে জিসানকে পাওয়া না যাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
এটি একটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না বলে এসআই বাবুল জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৪১ ঘ.
bdnews24