নড়াইল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তের নাম পঞ্চানন কিত্তনিয়া (৫৫)। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের মৃত রাজেন্দ্রনাথ কিত্তনিয়ার ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে পঞ্চাননকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ২০১০ সালের ২৪ ফেব্র“য়ারি প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী একটি মেয়ে পঞ্চাননের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। একা পেয়ে পঞ্চানন তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও দুই পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার আদালথ এ রায় দিয়েছে।
মামলা দায়েরের পর থেকে পঞ্চানন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯২৬ ঘ.
bdnews24