২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরে ৫ জেলে নিখোঁজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

সুনামগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে তারা নিখোঁজ হন। তারা হলেন- উপজেলার ইন্দ্রপুর গ্রামের ক্ষিতিশ বর্মন (২২), জিতেন্দ্র বর্মন (২৭), তার ছেলে শচীন বর্মন (১১), রতনুপর গ্রামের গণি (৩৫)। টাঙ্গুয়ার হাওরে জেলা প্রশাসনের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে ইন্দ্রপুর ও রতনপুর গ্রামের পাঁচ জেলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এ সময় তারা ঝড়ের কবলে পড়লে তাদের বহনকারী নৌকা পানিতে ডুবে যায়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, টাঙ্গুয়ার হাওরে জেলা প্রশাসনের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮৪২ ঘ.