ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে চার সচিবের পদে পরিবর্তন এনেছে সরকার। দুই সচিবের চাকরি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবদের বদলির এই আদেশ দেয়। পাশাপাশি দুই অতিরিক্ত সচিবের পদমর্যাদা ভারপ্রাপ্ত সচিবে উন্নীত করা হয়েছে।
খাদ্য সচিব বরুণ দেব মিত্র এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সচিব মর্যাদার পদে তাদের দুজনকে নিয়োগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বরুণ দেব মিত্র বদলি হওয়ায় ওই বিভাগে ভারপ্রাপ্ত সচিবেদর দায়িত্ব দেওয়া হয়েছে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎকে।
আউয়াল মজুমদারের বদলিতে প্রাথমিক ও গণশিক্ষায় সচিবেদর দায়িত্ব পেয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়াজ উদ্দিন মিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্বপালনকারী অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিকের পদমর্যাদা ভারপ্রাপ্ত সচিবে উন্নীত করা হয়েছে।
এছাড়া ভারপ্রাপ্ত সচিব হয়েছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিবের দায়িত্ব পালনকারী চৌধুরী মো. বাবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৫০ ঘ.
bdnews24