২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে উপড়ানো লাইনে ট্রেন লাইনচ্যুত

বিরোধী দলের ডাকা হরতালের সকালে ঈশ্বরদী লোকোশেড এলাকায় রেলের প্রায় ২০ ফুট লাইন উপড়ে ফেলায় একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

পাবনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালের সকালে ঈশ্বরদী লোকোশেড এলাকায় রেলের প্রায় ২০ ফুট লাইন উপড়ে ফেলায় একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। ঈশ্বরদী থানার ওসি ইসরাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা ভোরে কোনো এক সময় লাইন ও স্লিপার উপড়ে ফেলে।” এরপর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী একটি লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ঈশ্বরদী হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে রেল কর্মকর্তারা জানান। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে বিকল্প ব্যবস্থায় রেল চলাচল আবার শুরু করা হয়। ওসি জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাদের ঈরশ্বদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সকাল ৯টার দিকে ঈশ্বরদী বাজারের কাছে হরতাল সমর্থকরা একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমএইচপি/১৩৫০ ঘ.