ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাতে অবরুদ্ধ বাংলাদেশি সেনা কর্মকর্তা মুক্ত হয়েছেন। তিসি সুস্থ আছেন।
বুধবার বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মঙ্গলবার সিরিয়ায় জাতিসংঘের আট সদস্যের একটি পর্যবেক্ষক দল সরকারবিরোধী বিক্ষোভকারীদের মিছিলের মুখোমুখি হয়। এ সময় মিছিলকারীরা ওই দলের ছয় জন নিরস্ত্র সামরিক পর্যবেক্ষককে জিম্মি করেন, যাদের একজন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শাহীদুর রহমান ওসমানী।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ ফোর্স কমান্ডারের উদ্যোগে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওসমানীকে মুক্ত করা হয়েছে। তিনি শারীরিক ও মানসিকভাবে স¤পূর্ণ সুস্থ আছেন।
জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা সিরিয়ায় দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৯৪৭ ঘ.
bdnews24