২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

গোপালগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সাহা (২৬) গোপালগঞ্জের ডিসি রোডের বাসিন্দা ও ব্যবসায়ী শংকর সাহার ছেলে। ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪১৫ ঘ.