শেরপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাপাগলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় রকেট ল্যান্সারের একটি গোলা উদ্ধার করেছে পুলিশ।
রোবাবার দুপুর ১টার দিকে একটি শপিং ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ওই গোলাটি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ি থানার ওসি মো. গোলাম হায়দার জানান, গোলাটির গায়ে ইংরেজিতে 60 HE 13-95-9613 লেখা রয়েছে। গোলাটি সুইডেনের তৈরি।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, কীভাবে ও কারা ওই গোলাটি এনেছে তা উদঘাটনে তদন্ত হচ্ছে। এ ঘটনায় নালিতাবাড়ি থানায় একটি জিডি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭২২ ঘ.
bdnews24