২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবলীগ নেতা হত্যা: আ’লীগ নেতা অভিযুক্ত

রংপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পাভেজ যাদু হত্যা মামলায় এক জেলা আওয়ামী লীগ নেতাকে অভিযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

রংপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পাভেজ যাদু হত্যা মামলায় এক জেলা আওয়ামী লীগ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবীর শনিবার আদালতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে হুকুমদাতা ও পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়। অপর নয়জন অভিযুক্ত হলেন দুলাল, আপেল, মধু, চান্দ, আশরাফুল, রুবেল, ইউসুফ, লিমন ও মজিদ (২)। তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পর র‌্যাব দুই হত্যাকারী দুলাল ও আপেলকে গ্রেপ্তার করে। তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা যাদুকে হত্যার নির্দেশ দেওয়া এবং পরিকল্পনার বিবরণ দেন। তাদের দেওয়া তথ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। তদন্ত কর্মতর্তা আরো বলেন, মজিদ (২), লিমন ও ইউসুফ ছাড়া বাকি আসামিরা জামিনে রয়েছেন। গত ১৬ অক্টোবর রাতে যুবলীগ নেতা যাদুকে বাবু খাঁ মহল্লায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় যাদুর বড় ভাই সাঈদ পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.