২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

চিকিৎসায় অবহেলার অভিযোগে মেয়ের মৃত্যুর ঘটনায় বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন মৃতের বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

বরিশাল, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলার অভিযোগে মেয়ের মৃত্যুর ঘটনায় বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন মৃতের বাবা। শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন মৃত আনানকলি পপির (১২) বাবা মোহম্মদ আলী। আসামিরা হলেন- বরিশাল সদর হাসপাতালে সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট জি এম নাজমুল হক ও এ্যানেসথিশিয়া চিকিৎসক মাহবুব-উর-রহমান। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচজনকে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বরিশাল সদর হাসপাতালে অ্যাপেনডিসাইটিসের অস্ত্রপচারের সময় নগরীর মমতাজ মজিদুনেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পলি মারা যায়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার শনিবার জানান, হাসপাতালের অপারেশন থিয়েটারে বিদ্যুৎবিহীন অবস্থায় পলির অস্ত্রপচার করায় তার মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭৩২ ঘ.