২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের লাশ মিলল কবরস্থানে

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর কবরস্থান থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

টাঙ্গাইল, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর কবরস্থান থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার চরকাগমারা পন্ডিতপাড়া কবরস্থান থেকে ইজিবাইক চালক মিজানুর রহমানের (৩২) মৃতদেহ উদ্ধার করা হয়। মিজান সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাসিন্দা। টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়রা পণ্ডিতপাড়া কবরস্থান সংলগ্ন রাস্তায় যাতায়াত করার সময় দুর্গন্ধ পায়। লোকজন কবরস্থানের ভেতরে খোঁজাখুঁজি করে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরনের প্যান্ট ও শার্ট দেখে মিজানুরকে সনাক্ত করেন তার বড় বোন রুমানা সুলতানা। তিনি শহরের বেবিস্ট্যান্ড এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। গত ৬ মে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে চার জন যাত্রী নিয়ে সদর উপজেলার গালা যাওয়ার সময় নিখোঁজ হন মিজানুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫২৮ ঘ.