২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ১৯৯ পোশাক শ্রমিক ছাঁটাই

নারায়ণগঞ্জ সদরে একটি তৈরি পোশাক কারখানার ১৯৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

নারায়ণগঞ্জ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে একটি তৈরি পোশাক কারখানার ১৯৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শুক্রবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকায় মেট্রো নিটিং অ্যান্ড ডাইং-এ শ্রমিকদের ছাঁটাই করা হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ছাঁটাই শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হয়েছে। সুইং সেকশনের শ্রমিক মুরাদ হোসেন ও সাগর বলেন, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তারা কাজ করেছেন। শুক্রবার সকালে কাজে যোগ দিতে গিয়ে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। কোনো কারণ ছাড়া তাদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন তারা। প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নিয়োগ ও ছাঁটাই নিয়ে এই শ্রমিকরা হস্তক্ষেপ করতে শুরু করায় ছাঁটাই করা হয়। শ্রম আইন অনুযায়ী সবার পাওনাদি পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান। বিকেএমএই’র লোবার এইড কমিটির চেয়ারম্যান জিএম ফারুখ বলেন, “ছাঁটাই করা ১৯৯ জনের মধ্যে ৭০ জনের পাওনাদি প্রতিষ্ঠান থেকে এবং বাকিদের চাষাড়ায় অবস্থিত শ্রম কার্যালয় থেকে গতকালই পরিশোধ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.