২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় ১ জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন আরেকটি ট্রাকের শ্রমিক। এ সময় আহত হন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন আরেকটি ট্রাকের শ্রমিক। এ সময় আহত হন আরো তিনজন। বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সীতাকুণ্ডের ভানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুদ্দিন (২২) রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাক মেরামত করছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ঢাকা থেকে আসা আরেকটি ট্রাক বিপরীত দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানুদ্দিন মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১২৫২ ঘ.