নওগাঁ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘুরে দেখেছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।
বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার করে পাহাড়পুর পৌঁছলে জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে বোকোভা বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শন করেন।
এসময় তিনি বিভিন্ন নৃগোষ্ঠীগুলোর শিল্পীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দুপুরে তিনি পাহাড়পুর ত্যাগ করেন।
ইউনেস্কো মহাপরিচালকের সফরসঙ্গী ছিলেন শিক্ষা সচিব কামাল আব্দুস নাসের চৌধুরী, প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম ও ইউনেস্কো কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২০ ঘ.
bdnews24