২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিনদিন পর সিলেটের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার তিনদিন পর সিলেটের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাগিরঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি কচুবনে তার লাশ পাওয়া যায়। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত স্বপন উদ্দিন (৩০) গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাটের প্রয়াত ঈমান উদ্দিনের ছেলে। স্বপন উদ্দিনের ছোট ভাই করিম উদ্দিন বলেন, রোববার রাত ১০টায় খাবার খেয়ে বাড়ি থেকে পাশেই দোকানের যাওয়ার কথা বলে বের হন স্বপন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে দোকানে গিয়ে দরজা খোলা পাওয়া যায়। ক্যাশ বাক্সের ৮০ হাজার টাকা এবং ফ্ল্যাক্সিলোডের তিনটি মোবাইল ফোন সেট পাওয়া যায়নি। এ ব্যাপারে ওইদিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গোলাপগঞ্জ থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.