২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৫ কর্মী গ্রেপ্তার

মিছিল করতে গিয়ে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগে নগরীর নাসিমন ভবনের সামনে থেকে পাঁচ স্বেচ্ছাসেবক দলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিল করতে গিয়ে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগে নগরীর নাসিমন ভবনের সামনে থেকে পাঁচ স্বেচ্ছাসেবক দলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মোহাম্মদ ফারুক, এস এম আজাদ, আলমগীর, মামুন ও ফারুক। বিএনপি নেতাদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। পরে সেখান থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিল বের করার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ওই এলাকায় উচ্ছৃঙ্খলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালালে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ আমাদের ওপর অতর্কিতে লাঠিচার্জ করে এবং ব্যানার কেড়ে নিয়ে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩৭ ঘ.