টাঙ্গাইল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কের শিবপুরে এ দুর্ঘটনা হয়।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মর্জিনা বেগম (৪৫), তিনি বগুড়ার শাহজাহানপুর গ্রামের সামসুল হকের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহন ও দিনাজপুর থেকে ঢাকাগামী সাকিব পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাহেদুল ইসলাম জানান, আহতদের মধ্যে ২১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৫৪ ঘ.
bdnews24