ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইজন উপসচিবসহ প্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গল ও বুধবার এসব বদলির আদেশ জারি করে।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত নিতাই পদ দাসকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং শওকত আলীকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব একেএম লুৎফর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে, মোহাম্মদ আলতাফ উল আলমকে অর্থ বিভাগে, শেফালী বেগমকে পরিকল্পনা বিভাগে এবং খালেদ উর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মজিবুর রহমানকে খাদ্য বিভাগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের (ক্যাডার বহির্ভূত) সিনিয়র সহকারী সচিব আখলাছুর রহমানকে পরিসংখ্যান বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান এবং যশোরের কেশবপুরের ইউএনও খান রেজা উন নবীর বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল তাদের রাজশাহী এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০৬ ঘ.
bdnews24