২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট ডাকাতকে ১৭ বছরের কারাদণ্ড

একটি ডাকাতির মামলায় আট জনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ডাকাতির মামলায় আট জনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস বৃহস্পতিবার এ রায় দেন। এই আটজন হলেন- নুরুদ্দিন ওরফে তোতা মিয়া, মো. জাফর, সিদ্দিক, আবদুল মান্নান, ওয়াহিদ, আলাউদ্দিন, মিন্টু ও আকবর হোসেন। এরা সবাই জামিন নিয়ে পালিয়ে যান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক ৩৯৫ ধারায় প্রত্যেক আসামিকে ১০ বছর এবং ৩৯৭ ধারায় ৭ বছর করে দণ্ডাদেশ দিয়েছেন। উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ১১ জুন রাতে সীতাকুণ্ড উপজেলার মাহদেবপুর গ্রামের সমর রঞ্জন দের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোনার গহনা, টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। গৃহকর্তা সমর রঞ্জন পরদিন সীতাকুণ্ড থানায় মামলা করেন। ২০০৫ সালের ৫ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০১০ ঘ.