সিরাজগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক চাপায় এক একজন নিহত হয়েছে। এছাড়া ট্রাক চালকের সহকারীসহ তিনজন আহত হয়েছে।
বাঁশবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত জহুরুল ইসলামের (২৭) বাড়ি উল্লাপাড়া উপজেলার দক্ষিণ গালজানি গ্রামে।
হাটিমকুমরুল হাইওয়ে থানার ওসি আলি ফরিদ আহম্মেদ বলেন, গম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দিলে যাত্রী জহুরুল গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত তিনজনকে সিরজাজগঞ্জ সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24