২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ট্র্রাকচাপায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

নারায়ণগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ট্র্রাকচাপায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খালঘাট এলাকায় সোমবার রাতে নিহত আব্দুল লতিফ (১৮) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের রাজা মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে লতিফ তার মামার বাসায় যাওয়ার পথে ট্রাকচাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৩৭ ঘ.