২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় বনভূমি ও চর উদ্ধারে কমিটি

চিংড়ি চাষের জন্য ইজারা দেওয়া উপকূলীয় বনভূমি ও চরের জমি উদ্ধারের ব্যবস্থা নিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি চাষের জন্য ইজারা দেওয়া উপকূলীয় বনভূমি ও চরের জমি উদ্ধারের ব্যবস্থা নিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব শেখ শোয়েবুল আলম স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) এমএ হান্নানকে। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব শেখ শোয়েবুল আলম। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এ কমিটি জরুরি ভিত্তিতে উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরাঞ্চলসহ চিংড়ি চাষের জন্য ইজারা দেওয়া বনভূমি এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। এরপর তারা এসব চর ও বনভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৬ ঘ.