২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় অস্ত্রসহ দুইজন আটক

যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

যশোর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। গোড়পাড়া সীমান্তের কাছে খামারপাড়া গ্রাম থেকে সোমবার সকালে আটক হন ভারতের বনগা পশ্চিম পাড়ার বিশ্ব নাথ এবং যশোরের শার্শার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেন। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক দু’জনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি পিস্তল, ৫৫ রাউন্ড গুলি এবং সাতশ’ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা করা হয়েছে। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০৭ ঘ.