২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

আশুলিয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজনসহ তিনজন মারা গেছে। আহত হয়েছে আরও দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজনসহ তিনজন মারা গেছে। আহত হয়েছে আরও দুই জন। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বড়গুনা জেলার আমতলী থানার আঠারগাছিয়া এলাকার পিয়ারা বেগম (৩৬), তার মেয়ে আমেনা বেগম (১৭) এবং তাদের বহন করা রিকশাভ্যান চালক সাতক্ষিরার বাইলা গ্রামের সবুজ মিয়া (২৮)। এ ঘটনায় পিয়ারা বেগমের দুই ছেলে এক বছর বয়সী শিশু পিয়াস ও মোস্তফা তালুকদার আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পিয়ারা বেগমের ছোট ভাই খোকন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিয়ারা বেগম আশুলিয়ার নাসা গ্র“পের কারখানায় কাজ করতেন। সোমবার বিকালে ডায়রিয়ায় আক্রান্ত পিয়াসকে ঘোষবাগ এলাকার নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নেন তিনি। চিকিৎসা শেষে রাত ১২টার দিকে রিকশাভ্যানে করে নরসিংহপুর এলাকার ভাড়া বাসায় ফেরার সময় একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ওসি জানান, লাশ তিনটি ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করার আবেদন জানিয়েছে তাদের স্বজনরা। বাসটি আটক করা যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪০৭ ঘ.