২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বালিকা পেল রাজশাহীর মুকুট

এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

বগুড়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটি থেকে ২৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ২১৩ জন। প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন এর সম্পূর্ণ কৃতিত্ব দিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকাদের। তিনি বলেন, “তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এ ফলাফল অর্জন করতে পেরেছি। গত বছরের চেয়ে এবারও জিপিএ-৫ পাওয়া সংখ্যা বেড়েছে।” বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে ১৬৪ জন পরীক্ষার্থী মধ্যে ১৬২ জন ও ব্যবসায় শিক্ষায় ৬৫ জন অংশ নিয়ে ৫১ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে। বগুড়ায় এর বাইরে ভালো ফল করেছে বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২০ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ২০৫ জন। এ ছাড়া বগুড়া জিলা স্কুল থেকে ২৩৯ জনের মধ্যে ২১২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৯ ঘ.