২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চুয়াডাঙ্গা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমিনজান (৫৫) কুন্দিপুর গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। ওসি এরশাদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাক গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা মোমিনজানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩৩৬ ঘ.